৫২ ঘণ্টা পর চন্দ্রা-নবীনগর সড়কে ঘুরলো গাড়ির চাকা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পিএম

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে টানা ৫২ ঘণ্টার অবরোধের পর আশুলিয়ার চন্দ্রা-নবীনগর মহাসড়ক থেকে সরে গেছেন আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার দুপুর একটার দিকে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান। পরে মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ওই গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ করে রাখেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।   

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর জানান, শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষকে তাদের মুখোমুখি করার আশ্বাসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কিছু শ্রমিকদের ভাষ্য, বার্ডস গ্রুপের চারটি কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স ও বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়।

আবার কিছু শ্রমিক বলেন, বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

গত ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ নবীনগর-চন্দ্রা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে মহাসড়কটির প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। এর প্রভাবে পাশের ঢাকা-আরিচা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কেও যানজটে ভোগান্তিতে পড়েন মানুষ।

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর