বৃষ্টিতে ডুবলো নগর, নাকাল নগরবাসী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০১:১১ এএম

মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া বৃষ্টিতে ডুবেছে রাজধানীর প্রধান সড়ক থেকে গলিপথ। বুধবার সন্ধ্যায় মুষলধারে হওয়া বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে নগরীর বিভিন্ন সড়ক ডুবে সৃষ্টি হয় তীব্র যানজট।

নগরবাসীর দাবি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও বেশিরভাগ ড্রেনে পলিথিনসহ শক্ত ময়লা জমার কারণে পানি নামতে না পারায় অসহনীয় ভোগান্তিতে পড়তে হয় তাদের।

সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। মৌসুমি বায়ুর কারণে হওয়া এই বৃষ্টিতে ডুবে যায় ঢাকার প্রধান সড়ক থেকে অলি গলি। বৃষ্টি শুরুর এক ঘণ্টা পর থেকেই বেশিরভাগ সড়কে পানি জমে থাকায় সড়কে যানচলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জিগাতলা, মতিঝিল, আরামবাগের মত এলাকাগুলো প্রধান সড়কে পানি জমে সিএনজি চালিত অটো রিকশার মতো ছোট ছোট যানবাহন বিকল হয়ে মাত্রা ছাড়ায় ভোগান্তি।

সাধারণ চাকরিজীবীদের দুর্দশার অন্ত ছিলো না। একদিকে বাড়ি ফেরার তাড়া, অন্যদিকে বৃষ্টি। এর সঙ্গে যানজট যেন অভিশাপের মতো দেখা দিয়েছে। গাড়িতে বসা শান্তিনগরের একজন জানান, গাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। পরে ড্রাইভারকে রেখে ময়লা পানি মাড়িয়ে হেঁটে বাসায় ফিরলাম।

সন্ধ্যার পরে তুমুল বৃষ্টিতে রাজধানীতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ডুবে গেছে। কোথাও কোথাও এক হাঁটুর চেয়েও বেশি পানি জমেছে।

সচিবালয়ে পানি জমেছে। ক্লিনিক ভবনের সামনে ও পেছনে হাঁটুসমান পানি। চার নম্বর ভবনের পেছনটা পুরো পানিতে তলিয়ে আছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের রাস্তাটি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ৭ নম্বর ভবনেরও চারপাশ পানিতে তলিয়ে গেছে। ৪ নম্বর ভবনের লিফটের মধ্যে পানি ঢুকে যেতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সকালেই জানিয়েছিলো, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে দেশের আকাশে বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। একই কারণে চার সমুদ্রবন্দরকে তিন নম্বর এবং নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

নগরবাসীর অনেকেই বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টিতেই প্রায়ই এমন ভোগান্তিতে পড়তে হয় তাদের।

আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে থাকতে পারে বৃষ্টি। যাতে করে কমবে ভ্যাপসা গরমের অনুভূতি।

কেএসএইচ
রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার ভোরে আরও বৃদ্ধি পেলে পানিতে ভেসেছে রাজধানী। মাত্র তিন ঘণ্টাতেই রাজধানীতে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু রাজধানী নয়, বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এ
সকাল থেকে রোদ থাকলেও রাজধানী ঢাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দিনের প্রথমার্ধে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
দেশজুড়ে চলমান মৌসুমি বায়ুর ফলে গত কয়েকদিন ধরে টানা মাঝারি থেকে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে রাজধানীতে বেড়েছে যানজট ও নাগরিক ভোগান্তি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর