বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী, যানজট

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম

দেশজুড়ে চলমান মৌসুমি বায়ুর ফলে গত কয়েকদিন ধরে টানা মাঝারি থেকে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে রাজধানীতে বেড়েছে যানজট ও নাগরিক ভোগান্তি।

মঙ্গলবার (৮ জুলাই) মধ্যরাত থেকেই রাজধানীতে বৃষ্টি চলমান। ফলে সকাল থেকে যানজটসহ নানা ধরনের ভোগান্তিতে পড়ে নগরবাসী।

সরেজমিনে রাজধানীর বিভিন্নস্থানে ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে বুধবার সকাল থেকে অফিস, স্কুল ও কলেজসহ নানা শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে যাত্রাপথে পড়েছেন ভোগান্তিতে।

গণপরিবহন চালকরাও বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে যাত্রাবাড়ী অংশসহ রাজধানীর নানা পয়েন্টের সড়কের বেহাল অবস্থা সাথে রয়েছে জলাবদ্ধতা।

এদিকে আবহাওয়া অফিস বলছে, উপকূলীয় অঞ্চলে ছোট নৌযানগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে। একই সাথে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানান তারা।

আবহাওয়াবিদ নেওয়াজ কবির অবশ্য জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে কমতে পারে বৃষ্টির পরিমাণ।

অন্যদিকে গত কয়েক দিনের হালকা থেকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর দক্ষিণ অংশের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা সেই সাথে সড়কের অবস্থা পরিণত হয়েছে বেহাল দশায়।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর