ইরানের পাশে রাশিয়া, চীন ও কাতার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন। ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে সবসময়ই উচ্চকণ্ঠ ছিলেন রুশ নেতা। ইরানের সাথে সব সময়ই গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দু’দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র-ড্রোন আদান প্রদানও চলে।

ইসরাইলে হামলার মাত্র একদিন আগেই তেহরানে গিয়েছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিসুতসিন। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা, ইসরাইলে ইরানের হামলার পেছনে পরোক্ষ সায় ছিলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

সেই ঘটনা ছিলো পরোক্ষ, এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরাইলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিনের প্রশাসন। মধ্যপ্রাচ্য সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে-সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

তিনি বলেছেন, পূর্ব এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি আরও বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্য সংকটে পুরোপুরি অকৃতকার্য বাইডেন প্রশাসন। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন, এ সংঘাত একটি রক্তাক্ত নাটক, যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে। বাইডেনের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেও মন্তব্য করেন মারিয়া।

রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইরানের পরম বন্ধু। নীতিগতভাবে সবসময়ই ইরানের পাশে ছিলো শক্তিশালী দুই দেশ দুটো। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা বলছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময়ই ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতোই ইরানকে সমর্থন করবে।

পাশাপাশি লেবাননে প্রবেশের করে স্বাধীন সার্বভৌম দেশের আইন লঙ্ঘনের বিপক্ষে তেহরান। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চীন ন্যায়বিচার বজায় রাখবে বলেও পরোক্ষভাবে ইসরাইলকে হুমকি দিলো বেইজিং। গেল মাসে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময়ও তেহরানের প্রতি সমর্থন জানান শি জিনপিং।

শুধু মন্তব্য করেই থেমে থাকেননি শি জিনপিং-এর প্রশাসন। মধ্যপ্রাচ্য সংকট তথা লেবাননে ইসরাইলের আগ্রাসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী দূত ফু কঙ্গ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভয়াবহ এই সংকট মোকাবেলায় সব পক্ষকে রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের পথে আসতে হবে।

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই সোজা কাতার সফরে চলে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সফরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন নিয়ে ইসরাইলের বিরুদ্ধে জনমত জোরদার করতে চান নতু প্রেসিডেন্ট।

বর্তমান পরিস্থিতি নিয়ে দোহায় বৈঠকও করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে। সেখানে পেজেশকিয়ান বলেছেন, ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে একইভাবে কাজ করতে থাকে তাহলে তেল আবিবকে আরও কঠোরভাবে জবাব দেবে তেহরান।

 

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর