ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে: বাইডেন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরাইলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন- ইসরাইল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেন, ‘আমরা আলোচনা করছি।’

বাইডেনের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম পাঁচ শতাংশ বেড়ে যায়।

বাইডেন অবশ্য বলেছেন সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে তিনি মনে করেন। বাইডেনের বক্তব্য, ‘আমি মনে করি, আমরা তা এড়াতে পারবো। তবে আমরা ইসরাইলকে সাহায্য করবো।’

বাইডেন বলেছেন, আজই কিছু হচ্ছে না। তিনি এটাও জানিয়েছেন, ইরানের পারমানবিক কেন্দ্রে ইসরাইলের হামলা তিনি সমর্থন করেন না।

জাতিসংঘে ইসরাইলের দূত ড্যানি ড্যানন সিএনএনকে বলেন, ‘প্রত্যাঘাতের ক্ষেত্রে অনেক বিকল্প আছে। আমরা শীঘ্রই তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাতে পারবো।’

মঙ্গলবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তারপরেই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, তারা প্রত্যাঘাত করবেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে তৈরি। তিনি জানিয়েছেন, ‘যে কোনো ধরনের সন্ত্রাসী, জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে, তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে।’

একাত্তর/আরএ
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর