দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: আইজিপি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মইনুল ইসলাম। তিনি বলে, পূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই। তবে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, দুর্গাপূজায় আনসার-ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়া সশস্ত্র বাহিনী মোতায়ানসহ থাকবে বিশেষায়িত পুলিশ বাহিনীও। পূজা মণ্ডপগুলোতেও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবকরা থাকবেন। 

এছাড়া গুজব রোধে সাইবার নজরদারি রয়েছে। প্রস্তুত আছে ট্রিপল নাইন। প্রতিটি জেলা, উপজেলায় নজরদারি রয়েছে বলেও জানান আইজিপি। 

এসময় আইজিপি বলেন, পাঁচ আগস্টের পর চাকরিতে বহাল যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি, তাদের কৈফিয়ত তলব করা হয়েছে। 

একাত্তর/এসি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার (২০ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ হয়।  
এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইন-শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 
কারা হেফাজতে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর