কারা হেফাজতে পিন্টুর মৃত্যু, আইজিপির ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

কারা হেফাজতে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৬ ডিসেম্বর) ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ ব্যানারে রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।  এ ঘটনায় তৎকালীন ও বর্তমান পুলিশ তথা কারা কর্তৃপক্ষের দায় তদন্তের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে তার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি তুলে বলেন, পিন্টুকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিলো।

পিন্টু পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০১৫ সালের ৩ মে কারা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। তার পরিবার ও বিএনপি শুরু থেকেই এটিকে “কারা হেফাজতে হত্যা” বলে আসছে।

এদিকে পিন্টুর ভাই সম্প্রতি রাজশাহীর আদালতে ২৭ জনকে আসামি করে নতুন করে হত্যা মামলার আবেদন করেছেন। মামলায় তৎকালীন কারা ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

এদিন মানববন্ধনে বক্তারা বলেন, এটি শুধু পিন্টুর মৃত্যু নয়, দেশের কারা ব্যবস্থার সংস্কার ও দায়বদ্ধতার পরীক্ষাও। মানববন্ধনে শিগগিরই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

আরবিএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর