সেন্টমার্টিনে রাতে অবস্থান নিয়ে যা জানালেন উপদেষ্টা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের নিবন্ধন এবং রাতে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নতুন নয় উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসছে পর্যটন মৌসুমের আগেই আইন ও নীতি বাস্তবায়নের চেষ্টা করা হবে। সোমবার দুপুরে, সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে। পাশাপাশি, পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। ১৯৯৯ সালে এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ৯ সেপ্টেম্বর ২০১৮ সালে সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন ১২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিল। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রবাল দ্বীপ দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেন্টমার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে কোলাহলমুক্ত দেখতে চাই।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশিকাগুলো মানতে হবে। এছাড়া পর্যটন মৌসুম শুরুর আগেই হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবেশ ধ্বংস করে নগরায়ন নয়: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়, এমন মন্তব্য করে বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সৃষ্টিলগ্ন থেকেই রাজউকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই।

সোমবার সকালে রাজউক ভবনে বিশ্ব বসতি দিবসের আলোচনায় জলবায়ু উপদেষ্টা বলেন, তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ-সুন্দর নগর গড়ে তুলতে হবে। উপদেষ্টা বলেন বসতি মানে শুধু বাসা-বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়।

আলোচনায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকসহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব্যবস্থা নেই। সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ। এ সময় তিনি সব কোটা বাদ দিয়ে নগরবাসীর জন্য জমি বরাদ্দ দেয়ার প্রস্তাবও দেন।

 

 

এআর
দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) থেকে আবার সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে দ্বীপের অনন্য প্রাকৃতিক...
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে, এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন‍্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের যাওয়ার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ...
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর