চার মাসের জন্য খুলছে সেন্টমার্টিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন‍্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের যাওয়ার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকদের রাতে থাকার অনুমতি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, ফেব্রুয়ারির পর আবার বন্ধ থাকবে এই প্রবালদ্বীপ।

চার মাসের জন‍্য সেন্টমার্টিন খোলা প্রসঙ্গে সেখানকার স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, পরিবেশকে ঝুঁকির মধ্যে রেখে ব‍্যবসায়ীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই।

পর্যটন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সেন্টমার্টিনসহ পুরে দেশের পর্যটনের বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা।

অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যত দ্রুত চালু হবে ততই লাভবান হবে দেশ।

একাত্তর/আরএ
দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) থেকে আবার সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে দ্বীপের অনন্য প্রাকৃতিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে, এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর