বাঁচামরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচামরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলার মেয়েদের।  

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড দুটি করে জয় নিয়ে এক আর দুই নম্বর জায়গা দখলে রেখেছে। অন্যদিকে স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে একটি জয় ও একটি হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে বাংলাদেশ। 

পাঁচ দলের গ্রুপে চারে থাকা বাংলাদেশের সামনে এখনও সুযোগ আছে সেমিফাইনালে খেলার। আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই টিকে থাকবে সেমির লড়াইয়ে।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), কিয়ানা জোসেফ, স্ট্যাফানি টেলর, শেমেইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক), ডিয়েন্দ্রা ডটিন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, ম্যান্ডি মাংরু, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার, কারিশমা রামহারক।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর