দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পিএম

৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। নিজ দেশেই বিএনপি নেতাকর্মীরা শরণার্থীতে পরিণত হয়েছিল। নিপীড়নের চাপে জর্জরিত হয়ে নেতাকর্মীরা যখন অসহায় অবস্থায় ছিল তখন অনেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শান্তি-স্বস্তিতে জীবনযাপন করেছেন। দুঃসময়ে অনেকের খবর ছিল না। এখন ফিরে এসে খবরদারি করছে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। এদের কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না। জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউজকে টার্গেট করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এআর
সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর