চৌদ্দগ্রামে বাইক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর ইউনিয়নের ছামচেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দেলোয়ার হোসেন (২৫) সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে ও মো. সাগর (২৩) একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত দেলোয়ার হোসেনের খালাতো ভাই মাকসুদ আলম।

স্থানীয় সূত্রে পুলিশ জানিয়েছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে তিনজন রাস্তায় ছিটকে পড়ে। তখন ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার ক‌রে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একাত্তর/আরএ
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর