রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না, সনাতন ধর্মাবলম্বীদের আসিফ নজরুল

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম

কোনও রাজনৈতিক দলের ফাঁদে পা না দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আপনারা কখনো অসহায় বোধ মনে করবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা করবো।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

মত বিনিময় সভায় ডক্টর আসিফ নজরুল বলেন, এদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, কেউ সংখ্যাগরিষ্ঠ নই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশে সমান মর্যাদা, সমান অধিকার ভোগ করে থাকব। সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব। সবাই শান্তি ও সুখে থাকব।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কখনো কোনো দিন কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা স্বাধীনভাবে চলবেন। আপনাদের নিয়ে খেলা তো কোন দলই কম করেনি। আমরা এই সরকারে আসার পর আমাদের কাছে মনে হয়েছে, এটা যথেষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা কখনো বিপন্ন বোধ করবেন না, অসহায় বোধ করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার, প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র–জনতা আছে, তাদের সমর্থনে, তাদের আগ্রহে যতটুকু করা যায় আমরা করবো।

আসিফ নজরুল বলেন, পূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা, সকল রাজনৈতিক দল, আমাদের সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয় প্রশাসন সবাই মিলে সুন্দর পূজা উদযাপনে সহযোগিতা করছেন। সবকিছু মিলে একটা আনন্দময় পরিবেশ বিরাজ করছে, যা দেখে আমারও আনন্দ লাগছে। শুনেছি সিরাজগঞ্জে যে আলোকসজ্জা হয় সেটা নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আলোকসজ্জা। আমি সবাইকে পূজার শুভেচ্ছা জানাই।

অচিরেই শুরু হবে জুলাই গণহত্যার বিচার

মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবার মতো বিচার নিশ্চিতের প্রশ্নে বদ্ধপরিকর। আমরা আগেও বলেছি, সপ্তাহখানেকের মধ্যে জাতীয় অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জুলাই-আগস্টে পৈশাচিক গণহত্যার প্রচুর আলামত সংগ্রহ করেছে, গণহত্যার বিচার শুরু হলে আমাদের সব দ্বিধা, প্রশ্ন কেটে যাবে।

বর্তমান সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সপ্তাহখানেকের মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (আইসিটি) গঠিত হয়ে যাবে। এর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে। আমাদের ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে।

দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি দেখতে যান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। পরে মতবিনিময় সভায় যোগ দেন। শেষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চলন বিল ঘুরে দেখেন তিনি। সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

এআরএস
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর