সমালোচকদের স্বাগত জানিয়ে ক্ষমা চাইলেন ধর্ম উপদেষ্টা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

সম্প্রতি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে ‘আমি ধার্মিক তবে ধর্মান্ধ নই’ বলে মন্তব্য করেছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। তার এ বক্তব্যের পর সামাজিক মাধ্যমে চর্চা শুরু হলে ধর্মান্ধ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দেয়ার পাশাপাশি ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এক দীর্ঘ পোস্টে সমালোচকদের স্বাগত জানিয়ে তাদের ‘শুভাকাঙ্ক্ষী’ বলে অভিহিত করেন। তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও সচেতন থাকার কথা জানিয়েছেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং সম্মানিত উস্তাদগণ আমাকে এ বিষয়ে সৎ পরামর্শ দিয়েছেন। তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আমি স্বীকার করছি- আমার কিছু শব্দ ব্যবহারে অসাবধানতা ছিল, যা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ধারণার জন্ম দিয়েছে। ভবিষ্যতে আরো সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিশেষত যাদের মনে কষ্ট দিয়েছি তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতিপূর্ণ সমবেদনা রয়েছে।

আলেম সমাজের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে তিনি বলেন, আলেম সমাজের প্রতি আমার শ্রদ্ধা চিরদিনের। তাদের সান্নিধ্যে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি এবং আজও দেশের শীর্ষ আলেমসহ সকল মাসলাকের আলেম সমাজের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি আলহামদুলিল্লাহ, সবসময় তাদের পরামর্শকে যথাযথ মূল্য দেই এবং কখনো ভুল করলে তা শুদ্ধ করার জন্য প্রস্তুত থাকি।

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে ধর্ম বলেন, আমি আলেম ও তালিবুল আলমদের গঠনমূলক সমালোচনাকে সর্বদাই ভালোভাবে নেই। সমালোচনার মাধ্যমে অনেক কল্যাণের পথ খোলা হয়। যারা গঠনমূলক ও আদবপূর্ণ ভাষায় সমালোচনা করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তবে, কিছু অশালীন সমালোচনার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি তাদের জন্য দোয়া করি- আল্লাহ যেন তাদেরকে শালীন ও গঠনমূলক সমালোচনার শক্তি দান করেন।

সবাইকে সৌহার্দ্যপূর্ণভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সরকার, আপনাদেরই সরকার। এ দেশ ও জাতি গঠনে আপনাদের ত্যাগ ও অবদানের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমরা যদি কোনো ভুল করি, তা শুধুমাত্র সরকারের জন্য নয়, সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সবাইকে সৌহার্দ্যপূর্ণ ও একত্রিতভাবে কাজ করার আহ্বান জানাই।

সমালোচনায় শালীনতা বজায় রাখতে হবে জানিয়ে তিনি আরও বলেন, আমার শ্রদ্ধেয় আলেমদের পরামর্শ এবং আপনাদের উদ্বেগের কারণে আমি আমার কর্মপন্থায় কিছু পরিবর্তন এনেছি। আমরা সকলেই মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। তাই যদি কোনো পরামর্শ থাকে, সেটি আলেমদের মাধ্যমে সুপরামর্শ আকারে দিন। আর যদি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে হয়, অনুগ্রহ করে শালীনতা বজায় রেখে তা করুন।

পোস্টের শেষের দিকে ধর্ম উপদেষ্টা বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিন, এবং আমাদের মাধ্যমে দ্বীনের কল্যাণের পথ আরও প্রসারিত করুন। আমরা যেন দেশ ও জাতি গঠনে সফলভাবে ভূমিকা রাখতে পারি। আল্লাহুম্মা আমীন।

এআরএস
ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, কাঁসর-ঘণ্টার শব্দ আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণসহ সারাদেশের সবগুলো পূজামন্ডপ। এসবের মধ্য দিয়েই শুভ সূচনা হলো সনাতন...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর