অজ্ঞাত স্থান থেকে গান শোনালেন মমতাজ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৪৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গেলো ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই খোঁজ নেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজেরও। দেশেই আছেন, নাকি বিদেশে পাড়ি দিয়েছেন সে নিয়েও আছে নানা গুঞ্জন। এসবের মধ্যে এবার অজ্ঞাত স্থান থেকে ভক্তদের গান শোনালেন মমতাজ বেগম। 

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হন সাবেক এই এমপি।

ভিডিওটি দেশে না বিদেশে, কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি মমতাজ। তবে ভিডিওতে দেখা যায়, কোনো একটি ঘরের বিছানায় বসে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন এ আলোচিত শিল্পী।

এদিকে দীর্ঘদিন পর মমতাজকে ফেসবুকে সক্রিয় দেখে মন্তব্য করা থেকে পিছপা হননি ভক্তরাও।

গানের বিষয় বাদেও কমেন্টে নানা প্রশ্ন করেছেন তারা। কেউ জানতে চেয়েছেন, ‘কোথায় আছেন আপনি? দেশেই আত্মগোপনে আছেন না কি বিদেশে পাড়ি জমিয়েছেন?’

একজন লিখেছেন, ‘এদের কারনেই আওয়ামী লীগের এই অবস্থা।’

আরেকজন লিখেছেন, ‘শুকাইলেন কেন, এত সুন্দর গানের গলা এতদিব বসা ছিল।’

এসময় অনেকেই তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে রাজনীতি ছেড়ে তাকে আবার গানের জগতে ফিরে আসতে বলেছেন কিছু ভক্ত।   

এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।

আরবিএস
ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র, অভিনেত্রী ও কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
দুই দশকের বেশি তাঁর পেশাদারি সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ করে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখানো এই শিল্পী গত পাঁচই আগস্টের পর থেকেই ছিলেন লোকচক্ষুর অন্তরালে। 
‘সারেগামাপা’ এমন একটি মিউজিক্যাল শো, যা দুই বাংলায় অত্যন্ত জনপ্রিয়। উদীয়মান সংগীতশিল্পীদের নিজেকে যাচাই ও মূল্যায়ন করার অন্যতম প্ল্যাটফর্ম এটি । বলা যায় নতুন এই শিল্পীদের জায়গা করে দেওয়ার আরেক নাম...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর