নির্বাচন সংস্কার নিয়ে যা জানালেন কমিশন প্রধান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

নির্বাচন ব্যবস্থা সংস্কারে এখন আইন-কানুন, বিধি-বিধান পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সোমবার, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন। গত ৩ অক্টোবর আট জনের এ কমিশন গঠিত হয়। ৯০ দিনের মধ্যে প্রধান সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির।

ড. বদিউল আলম, আমরা এখন আইনকানুন বিধিমালা পর্যালোচনা করছি। কোনগুলো সংস্কার দরকার তা চিহ্নিত করতে কাজ করছি। যাতে সুস্পষ্ট ধারণা হয়। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি।

তিনি বলেন, সবচেয়ে বড় আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ। এরপর সীমানা পুনর্নির্ধারণ আইন ও ভোটার তালিকা আইন আছে, ইসি সচিবালয় আইন আছে- এরকম অনেকগুলো আইন আছে।

স্থানীয় সরকার নির্বাচন আইন আছে। সেগুলো নিয়েও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে সে বিষয়ে সুপারিশ করতে হবে৷ নির্বাচন পর্যবেক্ষক এমন অনেক কাজ বিস্তৃত, যেগুলো পর্যালোচনা করা হবে।

বদিউল আলম মজুমদার আরও বলেন, সংস্কার কমিশনের নির্বাহী ক্ষমতা বা এখতিয়ার নেই৷ এটা সরকারের বিষয়। যদি সিদ্ধান্ত দিতে হয় সরকারকে দিতে হবে।

এক প্রশ্নের জবাবে সংস্কার কমিশনের প্রধান বলেন, “কমিশন নিয়োগের আইন অগ্রাধিকার। সরকার যখন চাইবে, আমরা আশা করি তখনই আমরা উনাদের একটা খসড়া দিতে পারব।“

তিনি আরও বলেন, ওয়েবসাইটে কী থাকা উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে আমরা তথ্য চাইব।

ওয়েবসাইটে কী বিষয়ে মতামত চাওয়া হবে, সংবিধান নিয়ে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা লাইন ধরে ধরে পর্যালোচনা করছি। সুনির্দিষ্ট কোনো কিছু নয়।

বদিউল আলম বলেন, আওয়ামী লীগ আমলের তিনটা জাতীয় নির্বাচনে ঘটে যাওয়া অনিয়ম ও ব্যত্যয়গুলো চিহ্নিত করা হবে। যেসব অনিয়ম ও ব্যত্যয় ঘটেছে এগুলো আমরা চিহ্নিত করবো।

অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন কি-না এমন প্রশ্নে সুজন সম্পাদক বলেন, আমাদের সুপারিশ থাকবে। তবে সে কথা বলার সময় এখনো আসেনি।

‘না’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব কিছুই বিবেচনায় নেবো। যত মতামত আসবে যত পর্যালোচনা করবো। নির্বাচন বিষয়ে যে কেউ যে কোনো মতামত দিতে পাবরেন। উন্মুক্ত মতামত নেওয়া হবে।

 

 

এআর
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর