হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পিএম

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। এতে দূরদূরান্ত থেকে পাইকাররা আসতে শুরু করেছে, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ছয়দিন আমদানি রপ্তানি বন্ধ ছিলো, তবে আজকে থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিলো। 

আরবিএস
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
বাঙালির রান্নাঘরের ধোঁয়া ওঠা কড়াই আর মশলার মায়াবি ঘ্রাণে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। দাদী-নানীর হাতের রান্নার সেই পরশ, মাটির সুবাস আর লোকজ সংস্কৃতিকে নতুন করে উদ্‌যাপন করতে এক অনন্য উদ্যোগ...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর