তিন মাস পর চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:৪২ এএম

রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।

মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করা হয়। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসময় উপস্থিত ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর। তিনি জানান, মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর এক মাসেরও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরেও মেট্রো স্টেশনগুলো চালু করা সম্ভব হবে না।

যদিও গত ২৫ আগস্ট মেট্রো রেলের কার্যক্রম পুনরায় শুরু হয় দুটি স্টেশন বন্ধ রেখে। মেট্রোরেল কর্তৃপক্ষ গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনটি পুনরায় চালু করে। এবার চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশনও।

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর