রাতে পুরান ঢাকার রসনা বিলাসে ভাটির টান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

কাবাব, বিরিয়ানি, বাখরখানিসহ নানা ঐতিহ্যবাহী খাবারের প্রাণকেন্দ্র পুরান ঢাকা। চারশো’ বছরেরও বেশি বয়সী এই নগরের অলিগলিতে ভেসে বেড়ায় খাবারের সুবাস। হোটেল-রেস্তরাঁয় পরিবেশন হয় সুস্বাদু খাবার। যার স্বাদ নিতে গভীর রাতেও ছুটে আসেন নগরবাসীরা। 

তবে, রসনাবিলাসীদের আনন্দে থাবা বসিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ভোক্তা ও ব্যবসায়ীরা বলছেন, দ্রব্যমূল্যের কারণে খাবারের দাম বাড়ছে। দিন দিন কমছে ক্রেতার সংখ্যা। 

পুরান ঢাকার খাবারের রয়েছে বাহারি নাম। এর স্বাদ নিতে নগরের বিভিন্ন প্রান্ত থেকে ভোজনপ্রেমীরা ভিড় জমান এখানকার রেস্তরাঁ ও খাবারের দোকানগুলোতে। গভীর রাতেও রসনা বিলাসে বাড়ে খাদ্যপ্রেমীদের আনোগোনা। যদিও তাতে পড়েছে টান।

নানা পদের খাবারের এই সুনাম একদিনেই তৈরি হয়নি। দীর্ঘ ৪০০ বছরের অধিক সময় ধরে তৈরি হয়েছে এই ঐতিহ্য। শুরু থেকেই খাবার মান ও স্বাদ নিয়ে কোনো আপোষ করেনি পুরান ঢাকার পাচকরা। ফলে এসব খাবারের সুনাম দ্রুতই ছড়িয়ে পড়ে রাজধানীর ভোজন রসিকদের কাছে।  

তবে, সাম্প্রতিক সময়ের ভোগ্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাজেহাল ভোজনরসিকরা। ইচ্ছা থাকলেও খাবারের দাম সাধ্যের বাইরে চলে যাওয়াতে তাদের ভিড় কমছে। ভোক্তারা বলছেন, কঠোরভাবে বাজার তদারকি ও সেই সাথে প্রশাসনের শক্ত অবস্থান নিশ্চিত হলে এই অবস্থার উত্তরণ সহজ হবে।

আবার খাবার বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা ধরে রাখতে গিয়ে  তাদের লোকসানে পড়তে হচ্ছে। কমেছে দের আনাগোনা। এ যেন শাখের করাত পরিস্থিতি। খাবারের মান ঠিক রাখতে গেলে দাম বেড়ে যাচ্ছে, আবার দাম বেড়ে গেলে ক্রেতা কমে যায়। 

পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাখরখানি নিয়েও কপালে ভাঁজ ক্রেতা ও বিক্রেতার। ক্রেতার অভাব আর বিক্রি কমে যাবার কারণে বাখরখানি তৈরির অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এমনকি বাখরখনি তৈরির সঙ্গে জড়িত কারিগরদের মধ্যে অনেকেই পেশা পরিবর্তন করেছেন অথবা বিদেশে চলে যাচ্ছেন। 

নিত্যপণ্যের দাম হাতের নাগালে আসলে ভোজন রসিকদের আনাগোনা আরও বাড়বে বলে প্রত্যাশা পুরান ঢাকার খাবার ব্যবসায়ীদের। ভোজন রসিকরাও বলছেন, যাতায়াত ব্যবস্থার উন্নতি আর খাবারের দামে ঠিক মতো নজরদারি হলে তারাও রাতের বেলায় ভোজন সফরে সাওয়ার হতে চান। 

 

এআরএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর