হাসপাতালে মাহাথির

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:৪৪ এএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসযন্ত্রের জটিলতায় আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) মাহাথির মোহাম্মদের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডয়চে ভেলের।  

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মাহাথির আদালতে শুনানিতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। 

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯৯ বছর বয়সী মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাইপাস সার্জারি করতে হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে তাকে অনেকবার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সবশেষ এ বছর জুলাইতেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

বর্তমান উপ-প্রধানমন্ত্রীর নামে করা মানহানি মামলায় আদালতের শুনানিতে গতকাল মাহাথির মোহাম্মদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি থাকায় আদালত শুনানি স্থগিত করেছে।

মাহাথির মোহাম্মদের এক সহকারি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শ্বাসতন্ত্রের জটিলতায় সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর নাগাদ তিনি অসুস্থতাজনিত ছুটিতে থাকতে পারেন বলে জানান তিনি।  

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেও মাত্র দুই বছরের মধ্যে সেই সরকার ভেঙে যায়।  

এআর
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
অজপাড়া গাঁয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেলে করে যেতেন স্কুলে। স্কুল শিক্ষক বাবা-মায়ের সেই সন্তান হয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর