আমার দেশ আবার আসবে: মাহমুদুর রহমান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম

ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন তিনি এই কথা জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ আবার আসবে। আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এই পত্রিকা তুলে দেবো । হাতে আড়াইমসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করবো।’
 
তিনি বলেন, ‘আমার দেশ স্বাধীনতার কথা বলেবে, ভারতীয় কর্তৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলেব, গুম-সন্ত্রাসীর বিপক্ষে আওয়াজা তুলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে সেই সহযোগিতা করা।’
 
মাহমুদুর রহমান বলেন, ‘আমার বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের হাতিয়ার আমার দেশ পত্রিকার ছাপাখানা ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। আমাকে টুকরো টুকরো করতে না পেরে ছাপাখানাটিকে টুকরো টুকরো করেছে, এটাই শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র। অথচ বড় বড় কোনো সম্পাদকের মুখে এর কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি, আর এটাই মিডিয়ার চরিত্র।’

 
 
একমাত্র আমার দেশই করপোরেট এবং দলীয় মিডিয়া না দাবি করে তিনি বলেন, ‘একটি শক্তিশালী মিডিয়া দরকার, যা করেপোরেট স্বার্থে কিংবা দলীয় স্বার্থে দাঁড়াবে না, অধিকার আদায় এবং গণমানুষের জন্য দাঁড়াবে।’
 
আমার দেশের এই প্রকাশক বলেন, ‘আমরা কোনো ব্যবসা নাই। এই পত্রিকা চালাবো আর লিখালিখি করবো। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাবো। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলিজি দরকার। এগুলো সেটাপ করতে হবে। যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেয়া উচিত, সেটা আমদের দেশের নেই। তবুও আমার ধারণা লড়াই করতে পারবো।’

এআর
প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রকাশকদের উদ্দেশ বলেছেন, শুধু কাগজের না, এখন ডিজিটাল প্রকাশক হতে হবে।
দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (৬ এপ্রিল) সোয়া ১১টার দিকে কমিশনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়।নির্বাচন কমিশনের ধারাবাহিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর