মিরপুর টেস্টে সাকিব বাদ, এলো বিকল্প নাম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলা হলো না সাকিব আল হাসানের। তার জায়গায় নতুন নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানিয়েছে, সাকিবের বদলি হিসেবে ডাক পেয়েছেন তরুণ স্পিনার হাসান মুরাদ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিসিবি। 

মুরাদ দেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও টেস্টে অভিষেক হয়নি। বামহাতি এই স্পিনার গত বছর নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থাকলেও খেলা হয়নি। 

২৩ বছর বয়সী মুরাদ ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৩৬ উইকেট। ৫০ ইনিংসে তার শিকার ১৩৬ উইকেট। ১২ বার পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন এই তরুণ। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

একাত্তর/এসি
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকের টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। অজি পেসার মিচেল স্টার্কের তোপ ও নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।...
ম্যাকেতে বোলারদের সম্পূর্ণ দাপটে কাটলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। পেসারদের জন্য লাল বলের অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ এবং ক্রমাগত মুভমেন্টের মুখে চরম ব্যাকফুটে...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর