নিষেধ না মেনে ইলিশ শিকার, হাট বসিয়ে বিক্রি

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১২:৪৫ এএম

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে মাছটি ধরা নিষেধ করেছে সরকার। কিন্তু এই কথা যেন মাদারীপুরের জেলেদের কানে যায়নি। দেদারে চলছে ইলিশ শিকার। শুধু তাই নয়, নদীর পাড়ে বসেছে হাটও, যেখানে ভোর থেকে রাত অব্দি চলছে ব্যাপক বিক্রিবাট্টা। মৎস্য কর্মকর্তার দাবি, অভিযান চালিয়ে তাদের বসে আনতে পারছেন না। তবে স্থানীয়রা বলছেন অন্য কথা।

সরেজমিন, জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির শুরা হাট এলাকাটি যেন পরিণত হয়েছে ইলিশের জমজমাট হাটে। ভোর পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত ইলিশের কেনাবেচা চলে এখানে। কিছুক্ষণ পরপরই এক বা একাধিক ইলিশের নৌকা এসে ভিড়ছে ঘাটে। আর তা ঘিরে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দূর-দূরান্ত থেকে অগণিত নারী-পুরুষ আসছেন এই হাটে  ইলিশ কিনতে। 

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা অভিযানই এ অবৈধ কর্মকাণ্ডের প্রধান কারণ। তাদের মতে, মা ইলিশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা দ্রুতই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। 

একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর