সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষককে হত্যা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৪:১১ পিএম

নড়াইল সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারী স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছে। এসময় ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। 

রোববার রাতের কোনো এক সময় জেলার লোহাগাড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সবিতা রানী বালা (৫০)। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী এবং চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার জানায়, সবিতা গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। তার স্বামী বাড়িতে থাকা মন্দিরে পূজা-অর্চনা করে পাশের ঘরে ঘুমিয়ে থাকেন। রোববার রাতেও একা ঘুমিয়ে ছিলেন তিনি। স্বামী টয়লেটে যাওয়ার জন্য বের হতে গেলে বাহির থেকে ঘরের দরজার ছিটকিনি লাগানো দেখেন। পরে তিনি সবিতাকে ফোন দিলে তা বন্ধ পান। পরে প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। 

তাদের ধারণা, রাতে চুরির উদ্দেশে সিঁধ কেটে একদল চোর ঘরে ঢোকে। তাদের চিনে ফেলায় সবিতার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।  

তারা জানান, এসময় দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র এলোমেলো করে তার ব্যবহৃত ল্যাপটপ, গায়ে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের দাবি, দুর্ঘটনার আগে একটি বিষয় নিয়ে মারামারিতে...
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর