সেনা সদস্য হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক সেনা সদস্য হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার জীবন, মিজমিজি বাতানপাড়া এলাকার সুমন মিয়া ও একই এলাকার জুম্মন মিয়া। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক রয়েছেন।

বাদিপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভুঁইয়া সবুজ জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালিতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম ছুটিতে বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথে রাত হলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে বন্ধুর বাড়িতে রাত যাপন করতে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা মানিব্যাগ, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। 

তিনি জানান, ১৪ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দিয়েছে। একই সঙ্গে ভিকটিমের পরিবার সন্তোষ জানিয়ে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। 

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর