শ্রমিক লীগ নেতার বাড়িতে চাঁদা চেয়ে দাফনের সরঞ্জাম পাঠালো দুর্বৃত্ত

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:২১ পিএম

মেহেপুরে এক শ্রমিক লীগ নেতার বাড়িতে চাঁদা চেয়ে দাফনের সরঞ্জাম পাঠিয়েছে দুর্বৃত্ত। এতে দুটি বোমা সদৃশ বস্তুসহ প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিরকুট পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এগুলো জব্দ করেছে।

মঙ্গলবার সকালে জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামের শ্রমিক লীগ নেতা সুমন ইসলামের বাড়িতে থেকে বস্তুগুলো উদ্ধার করেছে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের একটি দল।

ওই ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুমন জানান, গ্রামের ভিটা পাড়ার মোড়ে তার একটি কাপড়ের দোকান আছে। সকালে বাড়ির রান্না ঘরের মধ্যে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড়ের টুকরা, আগরবাতি, সাবান, গোলাপজল ও প্রাণনাশের হুমকি সম্বলিত হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। পুলিশে খবর দিলে সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। 

তিনি জানান, প্রাণনাশের হুমকি দিয়ে চিরকুটে লেখা আছে- দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে। 

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন জানান,  তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর