সিলেটে পুরনো গ্যাসকূপে নতুন করে গ্যাসের সন্ধান

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০:১৬ পিএম

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) হরিপুর এলাকার ৭ নাম্বার গ্যাসকূপ সংস্কার করতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে প্রতিদিন কমপক্ষে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। 

মঙ্গলবার দ্বিতীয় দফা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে সিলেট এসজিএফএল।

দ্বিতীয় দফায় এক হাজার ২০০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত ১৪ অক্টোবর প্রথম দফায় পরীক্ষা করে গ্যাসের সন্ধান পায় এসজিএফএল।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, পুরাতন গ্যাসকূপ (সিলেট-৭) চলতি বছরের জুলাই মাস থেকে মেরামত কাজ করছি। গত ১৪ অক্টোবর দুই হাজার ১০ মিটার গভীরতায় পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার ওই গ্যাসকূপের আরেকটি জোনে এক হাজার ২০০ মিটার গভীরতায় ফের গ্যাসের সন্ধান পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষ করতে আরও তিন-চার দিন সময় লাগতে পারে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন গড়ে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

এর আগে গত ২৪ মে সিলেটের কৈলাশটিলা ৮ নম্বর কূপে গ্যাস পাওয়ার কথা জানায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)। এ নিয়ে গত এক বছরে সিলেটের পাঁচটি কূপে গ্যাসের সন্ধান মিললো।

আরবিএস
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
নভেম্বর মাসে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে এক হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের দাম ৩৭ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে এলপি গ্যাসের দাম প্রতি কেজি ১২১ টাকা ১৯ পয়সা থেকে বাড়িয়ে ১২১ টাকা ৫৬ পয়সা...
সিলেটের জকিগঞ্জ শুল্ক বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি করিমগঞ্জের ‘সনাতনী ঐক্য মঞ্চ’ নামে একটি সংগঠনের বিক্ষোভকারীরা। এর প্রভাব পড়ছে অন্য...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর