বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারা ৭২-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লিখবো।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পূর্ণাঙ্গ নিরসন হয়নি, অনেক রাজনৈতিক দল চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে এখনও দেখতে চায়৷
তিনি বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। ৭২ এর সংবিধান বিলুপ্ত করতে হবে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গণতান্ত্রি কামী রাজনৈতিক দলগুলোর ঐক্য চাচ্ছি আমরা । আমাদের ঘোষিত ৫ দফা গণতন্ত্রকামী বাংলাদেশের জন্য বিপ্লবে পরিণত হবে।
