নোয়াখালীতে ট্যাক্টর চাপায় ছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৫ এএম

নোয়াখালীর সদরের নেয়াজপুরে দ্রুতগামীর ট্যাক্টর চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সিফাত (১২) উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ইয়াকুব মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা ছুটি হলে সিফাত তার সহপাঠীদের সাথে বাড়ির উদ্দেশ্যে বের হয়। এসময় পথে তাকে একটি ট্যাক্টর চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ওই চালক পলাতক।

সুধারাম থানার উপ-পরিদর্শক রেজাউল করিম চৌধুরী জানান, এ ঘটনায় খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর