লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌ চলাচল বন্ধ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া নদী উত্তাল থাকায় ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৫ রুটের লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

বৃহস্পতিবার লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট ফেরিঘাটের ম্যানেজার মো. আতিকুজ্জামান খাঁন জানান, বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া নোয়াখালী-হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজেন্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। সকাল থেকে লক্ষ্মীপুরের  উপকূলে অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলাজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নৌ-রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

একই কথা বলেছেন, লক্ষ্মীপুর-ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার।

লক্ষ্মীপুরে মজুচৌধুরী ফেরিঘাটের ম্যানেজার আতিকুজ্জামান জানান, লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ৫টি ফেরি ও বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করে। এর মধ্যে দুটি লঞ্চ বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি অব্যাহত আছে। সাথে বইছে ঝোড়ে হওয়া।

লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরিফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নদী বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে হয়েছে। এতে দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে রাত সাড়ে ১২টার দিকে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদী উত্তাল থাকলে লঞ্চটি ছাড়া হবে না। পরিস্থিতি বিবেচনা করে লঞ্চটি ছাড়া হবে।

তিনি আরো জানান, লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল রুটে ১১টি লঞ্চ রয়েছে। এর মধ্যে দুটি বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ১২টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এ নৌ-রুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে।

এছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা এ নৌরুটে ফেরিতে কয়েকশ’ পণ্যবাহী গাড়ি চলাচল করে।

একাত্তর/আরএ
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর