রোববার থেকে মোহাম্মদপুরে প্রতি হাউজিংয়ে অস্থায়ী সেনা ক্যাম্প

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০১:২৫ এএম

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজী রোধে রোববার থেকে প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাবে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার দিবাগত রাতে বসিলা সেনাবাহিনীর ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর নাজিম আহমেদ।

এসময় মোহাম্মদপুরবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আতঙ্কিত না হয়ে তথ্য দিন। তথ্য দিলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছাবে।

মেজর নাজিম জানান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে চাঁদাবাজা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৫ জন আটক করা হয়েছে। তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেন্ডেড, ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে শুক্রবার বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলম (৩২)। 

মোহাম্মদপুরে ২৭/২৮ কিশোর গ্যাং চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, জেনেভা কাম্পে এ পর্যন্ত ছয় বার অভিযান হয়েছে। সেখান থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত যতো গ্রেপ্তার হয়েছে তার ৩০ শতাংশ জেনেভা ক্যাম্পের।

আটকদের মধ্য প্রায় ১৫ থেকে ১৬ গডফাদার, লিডার রয়েছে। তারা চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ নানা অপকর্মে জড়িত। এলাকাবাসীকে শান্তিতে রাখতে এই অভিযান অব্যাহত রাখবে সেনাবাহনী।।

একাত্তর/এসি
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে র‍্যাব-২ এর একটি দল ক্যাম্পে এই ব্লক রেইড পরিচালনা করে।
রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত তিনটার দিকে লাগা এই আগুনে আড়তের প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মোহাম্মদপুরের পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যক্তির ৬ মাস কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর