পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৩:৪৬ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। 

রোববার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেলুচিস্তান সরকারের এক মুখপাত্র। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাস্তায় একটি মোটরসাইকেলে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে কাছেই থাকা একটি পুলিশ ভ্যানে অবস্থানরত দুই পুলিশ নিহত হন। বিস্ফোরণে আশেপাশের বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে গুড়ো হয়ে গেছে বলে জানিয়েছে তারা। 

আরও পড়ুন: তিনদিনে তিন প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে, বেলুচিস্তান হয়ে চীনের শিনজিয়াং প্রদেশের সাথে ওমান উপকূলকে যুক্ত করার জন্য বেইজিং যে বিনিয়োগের পরিকল্পনা করছে, তার প্রতিক্রিয়ায় বিদ্রোহী দলগুলোর মধ্যে কেউ এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

দায়ী ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সরকারি ওই মুখপাত্র।


ছবি: আলজাজিরা 

একাত্তর/এসজে 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর