প্রতিরোধের মুখে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে ইসরাইলি সেনারা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম

যুদ্ধের ময়দানে ইসরাইলকে সোজা হয়ে দাঁড়াতেই দিচ্ছে না ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। লেবাননে স্থলযুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে এখনও সীমান্তই পার হতে পারছে না ইসরাইলি সেনারা। অন্যদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের ভেতরে ঢুকে একের পর এক সফল পরিচালনা করে আবার ফিরেও আসছে। তছনছ করে দিচ্ছে ইহুদিদের সেনা ঘাঁটি। সেনাদের মরদেহ আনা নেয়া করতেই ব্যস্ত থাকছে আইডিএফ।

হিজবুল্লাহর যোদ্ধারা যখন স্থলযুদ্ধে ইসরাইলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তখন অন্যদিক ইয়েমেন থেকে হুথি আর ইরাত-সিরিয়া থেকে ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের যুগপৎ আক্রমণের মুখে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে শুরু করেছে ইসরাইলের অভিজাত কমান্ডো বাহিনীর সদস্যরা। একের পর এক ধ্বংস হচ্ছে ইসরাইলি বাহিনীর গর্বের প্রতীক মারকাভা ট্যাঙ্কসহ ট্যাঙ্কসহ অত্যাধুনিক সব যুদ্ধযান।

ইসরাইলসহ পশ্চিমা গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে, ইসরাইলি হামলায় দুর্বল হয়ে গেছে ইরানের সবচেয়ে বড় অস্ত্র হামাস, হুথি, হিজবুল্লাহর মতো দলগুলো। এসব কারণে তেহরান ত্যাগ করছে ইসলামি প্রতিরোধ দলগুলোকে। নেতানিয়াহু প্রশাসন দাবি করেছে- হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননেই নাকি সাধারণ মানুষ ক্ষোভ জানাচ্ছেন। আর নেতৃত্ব শূন্যতায় যুদ্ধের খেই হারিয়ে ফেলেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

তবে পশ্চিমাদের এমন মিথ্যাচারের জবাব যুদ্ধক্ষেত্রে দিচ্ছে প্রতিরোধের অক্ষ। ইরানে ইসরাইলের হামলার পর একের পর এক আক্রমণে দখলদার দেশটির ঘুম হারাম করে দিয়েছে ইসলামি যোদ্ধারা। ইসরাইলজুড়ে বন্ধই হচ্ছে না ড্রোন ও মিসাইল হামলার সাইরেনের শব্দ। গেল চারদিনেই ইসরাইলের অভ্যন্তরে দেড় শতাধিক ড্রোনের হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ইসরাইলের ভেতরে পাঁচটি  সারফেস টু এয়ার মিসাইল ছুঁড়েছে গোষ্ঠিটি। মঙ্গলবারও হিজবুল্লাহর বিস্ফোরক ভর্তি ড্রোনের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে নাহরিয়া, আশকেলনের মতো শহরগুলো। নরক নেমে এসেছে লেবানন সীমান্তে যুদ্ধে যাওয়া ইসরাইলি বাহিনীর উপরও। স্থলযুদ্ধে মাত্র এক মাসেই হিজবুল্লাহর হাতে নিহত হয়েছে ৯০ জনের বেশি ইসরাইলি সেনা। আহত সাড়ে সাতশোর বেশি।

যুদ্ধ শুরুর পর ইসরাইলের অত্যাধুনিক চারটি হারমেস ড্রোন ধ্বংস করেছে হিজবুল্লাহ। লেবানন সীমান্তে স্থল অভিযানের জন্য ট্যাঙ্কের বহর জড়ো করলেও মাত্র এক মাসের যুদ্ধেই ইসলামিক প্রতিরোধ দলটির আক্রমণে ৩৮টি মারকাভা ট্যাঙ্ক হারিয়েছে দখলদার দেশটি। ইসরাইলি সেনারা সীমান্ত পাড়ি দিতে আনা চার মিলিটারি বুলডোজার হারিয়েছে হিজবুল্লাহর হামলায়। ধ্বংস হয়েছে হামভিসহ ইসরাইলের বহু সশস্ত্র যান।

ইসরাইলি বাহিনী লেবাননের বেশ কিছু গ্রাম দখল করে নিজেদের পতাকা উড়ানোর খবর প্রকাশ করলেও, বাস্তবে ঘটেছে উল্টো। ইসরাইলের ভেতরেই ২৫টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে হিজবুল্লাহ। পশ্চিমাদের মিথ্যাচারের জবাবে ইসরাইলজুড়ে হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে তারা। জানিয়েছে-চলমান যুদ্ধে শক্তি হারানো তো দূরের কথা, এখন পর্যন্ত মূল অস্ত্র ভান্ডারে হাতই দিতে হয়নি তাদের।

 

ইসরাইলজুড়ে হামলা বাড়িয়েছে হুথিও। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের আঘাতে হাইফাসহ ইসরাইলে ক্রমাগত হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনি গোষ্ঠীটি। এছাড়াও লোহিত সাগরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে এই সশস্ত্র গোষ্ঠিটি। সোমবার লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালি ও আরব সাগরে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের হামলায় তিনটি পশ্চিমা জাহাজকে ধ্বংস করে দিয়েছে হুথি।

নিজেদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলার জবাবে ইসরাইলের উপর আরও চড়াও হয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারাও। নেতানিয়াহুর দেশটিতে ড্রোন হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। আর এই হুঁশিয়ারি সত্যি হলে আগের প্রতিশ্রুতি অনুযায়ী ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হয়তো হামলার পরিকল্পনাই করছে ইরাকের প্রতিরোধ দলটি।

 

 

 

 

 

 

এআর
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর