নড়াইলে গরুচোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম

নড়াইলে গরুচোর সন্দেহ তিন জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলার নুরনবী ও দুলাল।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে চার দুর্বৃত্ত ওই গ্রামের হান্নান মোল্লা বাড়ি ঢেকে। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে গৃহকর্তা টের পান। তার চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়। এতে তিন জন নিহত হলেও একজন পালিয়ে যান। 

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকায় একাধিক কৃষকের গরু চুরি ঘটনা ঘটেছে। অনেক কৃষকের গোয়ালের সব কয়টি গরু চুরি ঘটনাও ঘটেছে। 

নড়াইল সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে

একাত্তর/এসি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর