সমাপনী বক্তব্যে একে অপরকে বিঁধলেন কমলা ও ট্রাম্প

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম

আর মাত্র কয়েকটি দিন। ৫ নভেম্বর, দেশের নতুন প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দেবে আমেরিকার লাখো কোটি ভোটাররা। নির্বাচনী প্রচারও শেষের দিকে। এরিইমধ্যে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটারদের উদ্দেশ্যে তাদের সমাপনী বক্তব্য প্রদান করেছেন। এসব বক্তব্যে ট্রাম্প সম্পর্কে ভোটারদের যেমন সতর্ক করেছেন কমলা, তেমনি তাঁকে নিয়ে আক্রমণাত্মক কথার ফুলঝুরি ছুটিয়েছেন ট্রাম্প। এখন জনরায়ের অপেক্ষায় এই দুইন প্রার্থী। 

কমালা হ্যারিস তার বক্তব্য এমন স্থানে দিয়েছেন, যেখানে প্রায় চার বছর আগে ক্যাপিটল দাঙ্গার ঠিক আগে আসন্ন নির্বাচন উপলক্ষ্য রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বক্তব্য রেখেছিলেন। সেই ওয়াশিংটনে নিজের শেষদিকের নির্বাচনী প্রচারে কমলা বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প লাগাম ছাড়া ক্ষমতা অর্জনের চেষ্টায় আছেন। এই বিষয়ে ভোটারদের সতর্ক থাকারও আহবান জানিয়েছেন তিনি।

হ্যারিস বলেন, ডোনাল্ড ট্রাম্প ভারসাম্যহীন, প্রতিশোধ পরায়ণ এবং ক্ষুব্ধ একজন ব্যক্তি। বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান প্রার্থী, তাই সশস্ত্র জনতা দিয়ে ইউএস ক্যাপিটলে হামলা চালিয়ে নির্বাচনের ফল উল্টে দিতে চেয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ কমানো, যা করোনা মহামারির আগ থেকে বাড়ছিল এবং এখনও অনেক বেশি।  

সব ভেদাভেদ ভুলে দেশের জন্য মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেছেন, পরস্পরকে দোষারোপ করা বন্ধ করে আমাদের উচিত হাতে হাত রেখে দাঁড়ানো। কমালা ভোটারদেরকে নির্বাচনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, এই নির্বাচন সম্ভবত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট এবং এটির মানে স্বাধীনতা ও বিশৃঙ্খলার মধ্য থেকে একটিকে বেছে নেওয়া। এর দ্বারা মার্কিন ভোটাররা সবচেয়ে অসাধারণ কাহিনীর পরবর্তী অধ্যায়টি লিখতে পারেন।

ওয়াশিংটনে যখন কমলা হ্যারিস সমাপনী নির্বাচনী বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার অ্যালেন্টাউনে একটি প্রচারণা সমাবেশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে এটি এমন একটি গুরুত্বপূর্ণ রাজ্য, যেটির ফলাফল প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রাম্প তার ভাষণ শুরু ভোটারদেরকে জিজ্ঞাসা করেন, চার বছর আগের তুলনায় আপনি কি এখন ভালো আছেন?

এরপর তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো পুনরাবৃত্তি করেন। সেগুলোর মাঝে রয়েছে- মূল্যস্ফীতি কমানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ করা। তিনিও কমালা হ্যারিসের নিন্দা করেন। তিনি বলেন, কমালা আমাদের লজ্জিত করেছে। তার মাঝে নেতৃত্বের যোগ্যতা নেই।

ডোনাল্ড ট্রাম্প জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তিনি দাবি করেন যে, তার প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে কারচুপি করবে। ইতোমধ্যে তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। লাতিন ভোটারদের সমর্থন নিয়ে ট্রাম্প বলেন, লাতিন ভোটাররা তাকে এবার সবচাইতে বেশি সমর্থন দিচ্ছে, যা আগে কখনো হয়নি। 

ট্রাম্প বলেন, আমি খুবই গর্বিত যে আমরা লাতিনদের কাছ থেকে এমন সমর্থন পাচ্ছি যা আগে কখনো হয়নি। লাতিনদের সমর্থন আদায়ে আমরা সব জায়গাতে রেকর্ড স্থাপন করেছি। লাতিন সম্প্রদায় এবং পুয়ের্তো রিকান সম্প্রদায়কে আমার চেয়ে কেউ বেশি ভালোবাসে না।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর