ইসরাইলের সাথে অস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম

দখলদার ইসরাইলের একটি কোম্পানির সাথে সই করা অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন সরকার। এই চুক্তির আওতায় একটি ইসরাইলি কোম্পানির কাছ থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিলো মাদ্রিদ। 

মঙ্গলবার ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। 

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে। যদিও স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য ইসরাইলি কোম্পানির গুলি কিনতে চেয়েছিলো মাদ্রিদ, কিন্তু সেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। 

তেহরানভিত্তিক পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরাইল থেকে ৬০ লাখ ৮০ হাজার ডলার মূল্যের ৯ মিলিমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিলো। 

সবশেষ গত সপ্তাহে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইসরাইল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বলেছিলো, তারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে।

এদিকে গত সপ্তাহে কয়েকশ স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

এর আগে গেলো মে মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন।  

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর