শিক্ষার্থী ও শ্রমিকদের নিয়ে বিমানের চার্টার্ড ফ্লাইট

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৬:২৪ পিএম

করোনা মহামারীর কারণে দেশে আটকে পড়া শিক্ষার্থী ও প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে বাংলাদেশ বিমানের দুইটি চার্টার্ড ফ্লাইট ঢাকা ছেড়েছে। 

সোমবার (৯ আগস্ট) দুপুরে ফ্লাইট দুইটি হংকং ও জর্ডানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। 

তিনি জানান, হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদেরকে হংকং পৌঁছে দিতে বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-০৭৮ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ২টা ১৫ মিনিটে ছেড়ে যায়। ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে অবতরণ করবে। ফেরার পথে এটি করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে হংকংয়ে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে নিয়ে আসবে। 

আরও পড়ুন: চুরি করে আটক ছেলে, সম্মান হারানোর ভয়ে বাবার আত্মহত্যা

তিনি আরও জানান, বেলা ২টা ৩৭ মিনিটে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট বিজি-৫০১১ বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে বিমানবন্দর ছেড়ে গেছে। ফ্লাইটটি জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে আম্মানে অবতরণ করবে। 

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করোনাকালে সাশ্রয়ী খরচে টিকা ও সুরক্ষাসামগ্রী পরিবহনসহ মহামারী ও অন্যান্য কারণে দেশে-বিদেশে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে বিভিন্ন জরুরি সেবামূলক ফ্লাইট পরিচালনা করে আসছে। 

একাত্তর/আরএইচ

একাত্তর টিভির কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবাদ চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী একটি ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেওয়ায় দুই ঘণ্টা পর সেটিকে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আনা হয়েছে।
ঢাকা-নারিতা ফ্লাইটকে লাভজনক করতে সব রকম উদ্যোগ নিয়েছে বিমান। কেবল ঢাকা থেকে নারিতা পর্যন্ত নয়; জাপানের ওসাকা পর্যন্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এই ফ্লাইটকে যুক্ত করা হচ্ছে সিউলের সাথেও। বিমান...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর