নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:২৬ এএম

নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেছেন বাদ পড়া একদল প্রার্থী। তাদের অভিযোগ, ২০০ মিটারের পরিবর্তে ৩০০ মিটারে দৌড় দেওয়া হয়েছে। আরও অভিযোগ, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষণা করা হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযোগের কোনোটিই সত্য না। পুলিশে নিয়োগে অনিয়মের কোনো সুযোগ নাই।

শুক্রবার বিকেলে নাটোর পুলিশ লাইন্সের মূল গেটের সামনে বাদ পড়া প্রায় ৩০-৪০ প্রার্থী বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। তবে তাৎক্ষণিক কারো পরিচয় জানা যায়নি।

এদিন বিকেলে সড়ক অবস্থান নিয়ে কয়েকজন ফেসবুক লাইভে অভিযোগগুলো জানান।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, নিয়োগে কোনো অনিয়ম-দুর্নীতি হওয়ার সুযোগ নেই বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে সরিয়ে দেওয়া হয়েছে। 

অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, অভিযোগ সত্য না।

রাজশাহী রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আলমগীর রহমান বলেন, এ ব্যাপারে নাটোর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন। পুলিশ নিয়োগে অনিয়ম করার কোনো সুযোগ নেই। নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে হবে। 

নাটোর জেলায় এ ধাপে ৫০ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এজন্য কয়েক হাজার আবেদন পড়েছে। শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে দৌড়, হাই জাম্প ও লং জাম্প পরীক্ষা ছিলো।

একাত্তর/এসি
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর