ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৮ এএম

নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন নিহতের খালা।

সোমবার বিকেলে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি গ্রামের মনোহরদী সরকারি কলেজের পেছনে নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনিকা (১৫) নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া আক্তার (৪৫) ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা।

মনোহরদী থানার ওসি মো. জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতের স্বজনদের বরাতে ওসি জানান, বিকেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার বাড়িতে থেকে পড়াশোনা করা দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোরী ভাগ্নি আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়।

এসময় আহতের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে মনোহরদী হাসপাতালে ও সেখান হতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। এসময় সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

একাত্তর/আরএ
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর