শেষ বেলায় প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পার করে ফেলেছেন সাকিব আল হাসান। কখনও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। তবে, এবার ক্যারিয়ারের শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রুটি ধরা হয়েছে তার বোলিং অ্যাকশনে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে এ টুর্নামেন্টে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব।

টন্টনে সমারসেটের বিপক্ষে ওই ম্যাচে ৯ উইকেট নেন সাকিব। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে। সে ম্যাচে সাকিব ৬৩ ওভার বল করলেও কোনো আম্পায়ার অবৈধ অ্যাকশনের জন্য ‘নো বল’ ডাকেননি। তবে দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সে ম্যাচের দুই আম্পায়ার।

আপাতত সাকিবকে খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ৪৪৭টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৭১২টি।

একাত্তর/আরএ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে তিনটি শর্ত দিয়েছে।
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর। মায়ের জন্মভূমি সামোয়ার হয়ে খেলবেন তিনি।
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর