আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন। এর মধ্যদিয়ে তিন ফরম্যাটে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে এক দশকেরও বেশি সময়ের বিস্তৃত একটি ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রুবেল তার ভক্ত-অনুরাগীদের অবসরের বিষয়টি জানান। 

ফেসবুকে তিনি লিখেছেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন রুবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।

ক্যারিয়ার জুড়ে যারা তাকে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুবেল বলেন, আমার পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের ধন্যবাদ। আমি বিশ্বাস করি, আপনারা সারাজীবন আমাকে আপনাদের পাশে রাখবেন। সবার জন্য অনেক ভালোবাসা।

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছেন রুবেল। 

ক্যারিয়ার জুড়ে রুবেল ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি২০ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ১৯৩টি আন্তর্জাতিক উইকেট আছে তার ঝুলিতে। এর মধ্যে টেস্টে ৩৬টি, ওয়ানডেতে ১২৯টি ও টি২০তে ২৮টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের ধকল সামলে ছুটির আমেজে ভাসছেন ফুটবলের ১৯ বছরের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। আর এই ছুটিকে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ও অভিজাত অবকাশকেন্দ্রে প্রেমিকাকে নিয়ে রাজকীয় ডেটিংয়ে মেতেছেন বার্সেলোনা...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর