নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ পাঁচ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৭ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চার থানায় হওয়া আলাদা মামলায় শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

এসব মামলায় গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।

বুধবার সকালে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিদের মধ্যে কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার এক মামলায়, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে খিলগাঁও থানার এক মামলায়, সালমান এফ রহমানকে মিরপুর থানার এক মামলায়, আনিসুক হককে মিরপুর ও উত্তরা পূর্ব থানার একটি করে মোট দুইটি মামলায় এবং জাহাঙ্গীর আলমকে লালবাগ থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সারওয়ার আলমের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো....
জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।
যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দাবি জানিয়েছে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেপ্তারের।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর