ট্রাম্পের জয়ে ড. ইউনূসের অভিনন্দন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়।

ট্রাম্পকে দেয়া অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ঠিঠিতে বলা হয়, পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র জুড়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারত্ব বজায় থাকবে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার অংশীদারত্ব ও সহযোগিতার জন্য অপেক্ষায় রয়েছি।

এর আগে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। জীবনের দুটি প্রচেষ্টায় ঐতিহাসিক নির্বাচনে জয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাচ্ছেন এ রিপাবলিকান নেতা। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।  
ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ট্রাম্প। সেবার তিনি আমেরিকাকে ‘আবারও মহান করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

তিনি বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরেছিলেন। তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে আবারও ‘আমেরিকাকে আবারও মহান করুন’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

আরবিএস
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশ হওয়া ছবি নিয়ে অনভিপ্রেত ও ভিত্তিহীন অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সম্প্রতি প্রকাশিত এক ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কের আসল সত্য উন্মোচিত হয়েছে।...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর