ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় মস্কো

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ‘রিসেট’ বা পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। 

কিরিল বলেন, রিপাবলিকান পার্টির বিজয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, রিপাবলিকান শিবিরের অর্জিত বিজয়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে, আমেরিকানরা বাইডেন প্রশাসনের নজিরবিহীন মিথ্যাচার, অদক্ষতা ও বাইডেন প্রশাসনের বিদ্বেষে ক্লান্ত।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেছেন তিনি।  

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। জীবনের দুটি প্রচেষ্টায় ঐতিহাসিক নির্বাচনে জয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাচ্ছেন এ রিপাবলিকান নেতা। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।  

এদিকে জয় নিশ্চিত হওয়ার পরপরই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই মনে করা হয়। ফলে, ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তা হারাতে পারে। 

অন্যদিকে, গাজায় ইসরাইলের চলমান গণহত্যা বন্ধে ট্রাম্প কী পদক্ষেপ নেন, সে নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 

ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ট্রাম্প। সেবার তিনি আমেরিকাকে ‘আবারও মহান করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

তিনি বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরেছিলেন। তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে আবারও ‘আমেরিকাকে আবারও মহান করুন’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর