‘প্রেমে রাজি না হওয়া’ তরুণ নিখোঁজ, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

শেরপুরে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ এক তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণ নিখোঁজের সাত দিন পার হয়েছে। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ গ্রেপ্তার তরুণী কয়েকজন যুবককে দিয়ে ওই তরুণকে অপহরণ করিয়েছেন।

নিখোঁজ তরুণ শেরপুর পৌর শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার বাসিন্দা এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে গ্রেপ্তার তরুণী (১৭) ও তার বাবাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযোগের কপির বরাতে জানা গেছে, চার নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ওই তরুণ (১৭)। পরদিন পাঁচ নভেম্বর বাবার দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়। 

এজাহারে তরুণীর বাবাসহ তিন জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন জনকে আসামি করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই তরুণী দুই-তিনজন যুবকের সহায়তায় ওই তরুণকে অপহরণ করেছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম বলেন, রোববার রাতে তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ওই তথ্যে নিখোঁজ তরুণকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে। 

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর