কক্সবাজারে বাইক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার নাগরিক নিহত

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে এর চালক অস্ট্রেলিয়ার এক নাগরিক নিহত হয়েছেন। এসময় বাইকটি ছিটকে আহত হয়েছেন দুই পথচারী।

বৃহস্পতিবার বিকেলে জেলার উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯)। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোছাইন জানান, আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে চলে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, বিকেলে নাগরিক ড্যানিয়েল নিজে বাইক চালিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ির ধাক্কায় দুই পথচারী আহত হন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর