পেট্রোবাংলায় তালা দিলো চাকরি প্রত্যাশীরা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম

পেট্রোবাংলার অধীনে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির রাজস্ব ক্যাটাগরিতে চাকরি প্রত্যাশীরা পেট্রোবাংলার কার্যালয়ে তালা দিয়েছে। তাদের দাবি, মৌখিক পরীক্ষা ইচ্ছে করে স্থগিত করা হয়েছে।

রোববার বেলা ১১টার পর থেকে তারা তাদের কর্মসূচি শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছিলেন চাকরি প্রত্যাশীরা।

তারা বলছেন, দুই বছর আগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ১২ ও ১৪ গ্রেডে চাকরির সার্কুলার দেয়। এরপর লিখিত পরীক্ষার পর ১৬টি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা শেষ করে। কিন্তু একটি ক্যাটাগরিতে বারবার মৌখিক পরীক্ষা না নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে।

এ অবস্থায় মৌখিক পরীক্ষা নেওয়া ও বিধি মোতাবেক চাকরি প্রদানের দাবিতে তারা পেট্রোবাংলার দুই গেটে তালা দিয়ে অবরুদ্ধ করে কার্যালয়। ফলে ভেতরে আটকা পরেছে শত শত কর্মকর্তা-কর্মচারী।

চাকরি প্রত্যাশীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচী চালিয়ে যাবেন।

একাত্তর/আরএ
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর