রেসলিং থেকে ট্রাম্প প্রশাসনের শিক্ষামন্ত্রী 

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রানজিশন টিমের কো–চেয়ার লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। বুধবার এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।

লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের-ডব্লিউডব্লিউই সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সাথে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তুলেছেন। 

বিবৃতিতে ট্রাম্প ট্রানজিশন টিমের কো-চেয়ার হিসাবে লিন্ডা ম্যাকমোহনের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, ম্যাকমোহন ‘দুর্দান্ত’ কাজ করছেন। 

ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবেও প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। 

‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ এর ধারণাটি হলো- আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ে সব পরিবারকে সমান সুযোগ দেয়া হবে। বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যের হাতে ফিরিয়ে আনা হবে এবং লিন্ডা সেই প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন।

মেডিকেয়ারের প্রধান হলেন মেহমেত ওজ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের জন্য তত্ত্বাবধানকারী বাছাই করেছেন। 

বিশাল এই সংস্থার জন্য সাবেক টেলিভিশন হোস্ট এবং চিকিৎসক মেহমেত ওজের নাম মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় ড. ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প। 

ট্রাম্পের ট্রানজিশন টিম এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়রের সাথে ভালো কাজ করবেন ওজ। 

প্রতি বছর ১৫ কোটির বেশি আমেরিকানকে স্বাস্থ্যসেবা প্রদান করে মেডিকেয়ার এবং মেডিকেইড। এর আগে, ওজন কমানোর ওষুধ এবং কোভিড-১৯ মহামারির দিনগুলোতে এর নিরাময় হিসাবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দেয়ার জন্য ড. মেহমেত ওজের তীব্র সমালোচনা করা হয়েছে।

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর