রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা, সাইনবোর্ড ভাঙচুর

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

রাজশাহীতে দৈনিক প্রথম আলো অফিসের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। তবে ঘটনায় পত্রিকাটির স্থানীয় কোনো সংবাদকর্মী আক্রান্ত হননি। 

সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বিপরীতে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে এই ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীদের প্রথম আলো সাইনবোর্ড ভেঙে উল্লাস করতে দেখা গেছে।

এর আগে আলেম-ওলামা এবং তাওহীদি জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এদিন দুপুরে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। 

এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টির দিকে রওনা হন। সেখানে বিক্ষোভ সমাবেশ এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে দেয় বিক্ষোভ করেন।

একাত্তর/এসি
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর