কক্সবাজারে গাড়ি থেকে নামিয়ে দুই জনকে অপহরণ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম

কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী একটি সূত্রের দাবি, অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ। 

সোমবার বেলা ১১টার দিকে জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের দাবি, তার মাছ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে সোনার পাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। এসময় ওই অটোরিকশায় তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় পৌঁছলে ৫/৬ জন দুর্বৃত্ত থামায়।

তিনি জানান, পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা দুই জনকে জিন্মি করে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় গাড়িতে থাকা অপর যাত্রীকে দুর্বৃত্তরা কিছু দূর নেওয়ার পর ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

এ সময় ঘটনাস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার স্থানীয় এক বাসিন্দা। তিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দুই জনকে তুলে নিয়ে গেছে। এ সময় তিনি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন। পরে বিষয়টি পুলিশে জানান। 

তার দাবি, অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা। তাদের পাঁচ জনের পরিচয় পুলিশে জানানো হয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর